বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | বিকেল ৫:০০

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ঢাকার বুড়িগঙ্গা নদী সংলগ্ন আলীর ঘাট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। বিস্তারিত কমেন্টে

শনিবার ১০ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন ঢাকার লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদী তীরবর্তী আলীর ঘাট সংলগ্ন এলাকায় আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ভোর সাড়ে ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি পলিথিন তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ৬৬ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬৩২ কেজি নিষিদ্ধ পলিথিন ও ২ হাজার ৭৬৮ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত পলিথিন ও কাঁচামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর এর নিকট হস্তান্তর করা হয়।

পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।