রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা ৯ মাস বয়সী শিশু ফাতেমাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সন্ধ্যা আনুমানিক ০৬:১০ ঘটিকায় আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় একটি শিশু পড়ে থাকার খবর পায় থানা পুলিশ। বিষয়টি জানতে পেরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অসুস্থ শিশু ফাতেমাকে উদ্ধার করে। তার বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশু ফাতেমাকে শিশু বিভাগে ভর্তি করা হয়। পুলিশের উদ্যোগে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।
বর্তমানে শিশু ফাতেমা চিকিৎসাধীন রয়েছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করছে।
