শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | সকাল ১০:০৫

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬,৬০০ পিস ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার

র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর আভিযানিক দল ১৭ জুন ২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর গণকবাড়ী এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী উক্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক ব্যবসা করার লক্ষ্যে মাদক মজুদ করছে। তৎক্ষণাৎ র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি নির্মাণাধীন ওয়াশরুমের ভিতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করে।

এছাড়াও র‌্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর আভিযানিক দল ১৭ জুন ২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবালয় থানাধীন ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ চম্পা খাতুন(৩৬)’কে গ্রেফতার করে। সে সময় তার নিকট থেকে ৬,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১৯,৮০,০০০/- (উনিশ লক্ষ আশি হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে শিবালয় থানাধীন পাটুরিয়া ফেরিঘাট ও তার আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।