বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | দুপুর ১২:৪০

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে দেশে ফেরাতে চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

মন্ত্রী জানান, সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। বর্তমানে সৌদি আরব থেকে কোনো ফ্লাইট আসছে না। তাই বিকল্প এয়ারলাইনসের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে তাদের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের একজনের বাড়ি কুমিল্লায় এবং অন্যজনের বাড়ি বগুড়ায়। তারা দুজনই সৌদি আরবে চাকরি করতেন বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কর্মী পাঠানো থেকে শুরু করে বিদেশে কর্মরত কর্মীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।

এ ছাড়া জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, জাপানে কর্মীরা তুলনামূলক বেশি বেতন এবং দীর্ঘ সময় অবস্থানের সুযোগ পেতে পারেন। তবে জাপান তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী নেবে। এখন পর্যন্ত ঠিক কতজন কর্মী নেওয়া হবে, তা নিশ্চিত করা হয়নি।
সট- আরিফুল হক চৌধুরী
মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।