গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে এসআরবি-৪ এর আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন ১১, আদর্শনগর ডুইপ এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও ক্লুলেস ইজিবাইক ছিনতাই ও চালক হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি মোঃ ইমরান (৩২)’কে গ্রেফতার করে।
মামলার এজহার ও গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম ইজিবাইক চালক মোঃ নুরুল আমিন (৪০) প্রতিদিনের ন্যায় গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকালে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে কে বা কারা যেন ভিকটিম ইজিবাইক চালককে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে ব্যাটারি চালিত ইজিবাইকটি নিয়ে চলে যায়। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য একজন রিক্সাচালক ভিকটিমকে তার বাড়ি নিয়ে আসে। ভিকটিমের ভাই তৎক্ষণাৎ চিকিৎসার জন্য ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম ইজিবাইক চালক গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখ সকালে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরপরই এসআরবি-৪ ‘র আভিযানিক দল চাঞ্চল্যকর এই ক্লুলেস হত্যাকাণ্ড ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত আসামিকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় ব্যাটারি চালিত ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম মোঃ নুরুল আমিনকে উচ্চমাত্রার চেতননাশক প্রয়োগ করলে ভিকটিম অচেতন হয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে পল্লবী থানাধীন সেকশন-১০, ব্লগ-ডি পেরিস রোডের পাশে ফেলে রেখে আসামি ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। তদন্তের ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৪ এর আভিযানিক দল গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন ১১, আদর্শনগর ডুইপ এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও ক্লুলেস ইজিবাইক ছিনতাই ও চালক হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি মোঃ ইমরান (৩২)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
