রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ৪০ পুরিয়া হেরোইনসহ এক মাদককারবারি এবং ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সুমন (২৬) ২। ও মোঃ হাসান (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম দয়াগঞ্জ মদিনা মেডিকেলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ পুরিয়া হেরোইনসহ মোঃ সুমনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১২:৩০টায় চকবাজার থানার রহমতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মোঃ হাসানকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
