বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | সকাল ১০:০৭

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

বগুড়ায় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের বগুড়া  জেলা শাখার নতুন  ৩১ সদস্য কমিটি গঠন।

বগুড়া শানে সাহাবা খতীব ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার পূর্নাঙ্গ কমিটিতে মুফতি আতাউলল্লাহ নিজামীকে সভাপতি ও মুফতি কামরুল ইসলাম আজাদীকেকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য  কমিটি ঘোষণা করা হয়।
‎
‎ মুফতি ফজলুল করীমকে সিনিয়র  সহসভাপতি ও শাহীন রেজাকে  প্রচার সম্পাদক করে  ২ বছরের মেয়াদে কমিটি গঠন করা হয়।
‎নতুন কমিটি অনুমোদন করার পাশাপাশি জাতীয় ভাবে সংগঠনের কার্যক্রম, মাঠ পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন, দিকনির্দেশনা পরামর্শ ও  খতীব,ইমাম,মুয়াজ্জিনের অধিকারের আদায়, সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। 
‎
‎শনিবার বেলা ৪ টায় বগুড়া শহরের টিএমএসএস মার্কেটের পঞ্চম তলায় মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর উদ্যোগে শানে সাহাবা কনফারেন্স ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়।
‎আহবায়ক কমিটির প্রধান মুফতি ফজলুল করিম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।
‎প্রধান মেহমান ছিলেন জামিল মাদ্রাসার মুশিরে মুহতামিম আল্লামা আব্দুস সবুর কাসেমী।
‎বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি শরিফুল্লাহ তারেফী
‎কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস ফজলুল করিম রাজু, জামিল মাদ্রাসার মুঈনে মুহতামিম মুফতি আতাউল্লা নিজামী, কারবালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন প্রমুখ।
‎
সম্মেলনে বগুড়া জেলার সকল থানা ও শহর থেকে প্রায় ৩শতাধিক ইমাম মোয়াজ্জিন এবং ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
‎প্রধান অতিথি বলেন, দেশের ইমাম মুয়াজ্জিন এবং উলামায়ে কেরামের অধিকার রক্ষায় জাতীয় খতিব ফাউন্ডেশন সারাদেশে প্রশংসনীয় ভূমিকায় রেখে চলেছে। তারই অংশ হিসেবে বগুড়া জেলা কমিটি গঠনের মাধ্যমে এ অঞ্চলের ওলামায়ে কেরামের সামাজিক অধিকার রক্ষায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।
‎

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।