বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | সকাল ১০:২০

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

প্রধানমন্ত্রীর সফর ছিল ঐতিহাসিক।

প্রধানমন্ত্রীর সফর ছিল ঐতিহাসিক। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন , বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যুসহ প্রায় ত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। ভাষণে একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, গত পনের বছর ধরে ফ্যাসিস্ট সরকারের চালানো একটি ভুতুড়ে পরিবেশ থেকে তারেক রহমানের বাংলাদেশ এখন আলোর পথে। সবাইকে ধ্যৈর্য ধরার আহ্বান জানান তিনি। আহসান হাবীবের রিপোর্ট।

ভয়েস ওভার:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সার্বিক সাফল্য ও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরতে বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আপস:
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর  উপদেষ্টা মাহদী আমিন জানান, জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশের রূপরেখা তুলে ধরা হয়, যা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা উজ্জ্বল করেছে।

সট: মাহদী আমিন,প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়

বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধর হয়েছে বলেও জানান তিনি।

সট: মাহদী আমিন,প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়

জাতিসংঘের প্রধানমন্ত্রী কন্যার নিয়োগ, গ্যাস , বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাজধানীতে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সট: মাহদী আমিন,প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়

এসময় প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী বলেন, গত পনের বছর ধরে ফ্যাসিস্ট সরকারের চালানো একটি ভুতুড়ে পরিবেশ থেকে তারেক রহমানের বাংলাদেশ এখন আলোর পথে। সবাইকে ধ্যৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সট::এএএম সালেহ শিবলী, প্রেস সচিব

ব্রিফিংয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।