বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | সকাল ৮:৫৪

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: জিএম সিরাজ

বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার দুপুর ২টায় বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম সিরাজ বলেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব দিয়েছে। গণতন্ত্র, উন্নয়ন ও দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামাজিক সুরক্ষা, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। এ সময় বিসিক পরিচালক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ধুনট উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা ও পৌর ওলামা দলের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ। অনুষ্ঠানে ওলামা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।