বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | সকাল ১০:৪০

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

পিরোজপুর জেলার কাউখালী থানা পুলিশ কর্তৃক ৬৯ রা’উন্ড শর্ট গা’নের কা’র্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিকার্ড সহ গ্রে’ফতার একজন।

পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ কাউখালী থানা এর তত্ত্বাবধানে কাউখালী থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয় । উক্ত চৌকস টিম অদ্য ১৪/০৯/২০২৬ খ্রি: তারিখ কাউখালী থানা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন তথ্যের ভিত্তিতে কাউখালী থানাধীন ০৫ নং শিয়ালকাঠী সাকিনস্থ শিয়ালকাঠী চৌরাস্তার নিকটস্থ মৃত শাখাওয়াত হোসেন এর দোতলা বিল্ডিং এর ছাদ হইতে-

১। শর্ট গানের কার্তুজ ৬৯ (উনসত্তর) টি যাহার প্রত্যেকটির গায়ে Rubber Buckshot, 2023-BP-67mm, Made in cyprus লেখা ।

২। ওয়াকিটকি সেট ০২ টি ।

(ক)

➤ Motorola – Model No:-AAH38KDC9AA3A9FD

➤ Serial No:-004THQF993, Made in-মালয়েশিয়া ।

(খ)

➤VX-821-67-5

➤ SER No:-9M730375, Made in-ক্রোয়েশিয়া ।

৩। দেশীয় অস্ত্রঃ ছোড়া ০২ টি (ছোট টির সাইজ- হাতল সহ ২৯.৫ ইঞ্চি, হাতল ব্যাতিত-২২.৪ ইঞ্চি) (বড়টির সাইজ- হাতল সহ-৩৪.৫ ইঞ্চি, হাতল ব্যাতিত-২৬ ইঞ্চি)

৪। খেলনা পিস্তল-০১ টি যাহার গায়ে PIETRO BERETTA, US,9mmM9-P ERETTA, MOD.22FS, CAL9 লেখা।

৫। ভুয়া অস্ত্র লাইসেন্স-০২ টি ।

৬। ভুয়া পুলিশ আইডি কার্ড-০১ টি ।

৭। চামড়ার তৈরি অস্ত্রের কভার ০১ টি ।

সহ আসামীকে গ্রেফতার করেন কাউখালী থানা পুলিশ । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন ।

গ্রেফতারকৃত আসামি:-

১। মোঃ শাওন ইসলাম অপু(২৪), পিতা-মৃত মোঃ শাখাওয়াত হোসেন, মাতা-মৃত বিউটি আক্তার, সাং-শিয়ালকাঠী, থানা-কাউখালী, জেলা-পিরোজপুর ।

যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।