বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | দুপুর ১:৫৩

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হত ২ আ’হত ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৪ সেপ্টেম্বর রোজ সোমবার রাত ৯ ঘটিকার সময় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে ।

নিহতরা হলেন, উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে এক অসুস্থ রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ের দিকে ফিরছিলেন।রাস্তায় ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা ৩জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া কে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ৩জন আহত অবস্থায় হাসপাতালে আসেন এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শাহিনুল ইসলাম ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।