সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | বিকেল ৬:৫০

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

সর্বশেষ খবর

ভাটারায় গাড়ির শো-রুম দখলের চেষ্টা, মারধর ও হুমকির অভিযোগে থানায় নালিশ

রাজধানীর ভাটারা থানা এলাকার নর্দা প্রগতি সরণিতে অবস্থিত ‘মাসুদ মটরস’ নামক গাড়ির শো-রুম দখল, ব্যবসায়ীকে মারধর এবং চাঁদা-কমিশন নিয়ে বিরোধের অভিযোগে এক গাড়ি ইম্পোর্টারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ চৌধুরী (৪৮) গত ২৫ আগস্ট গুলশান থানা এলাকার গাড়ি ইম্পোর্টার রেজাউল হক গংয়ের (৪৭) বিরুদ্ধে ভাটারা থানায় এই নালিশ জানান।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী পূর্বে কারাবন্দী থাকা অবস্থায় তার শো-রুম ম্যানেজারের সঙ্গে মৌখিক চুক্তিতে বিবাদী রেজাউল হক তার ইম্পোর্ট করা গাড়ি শো-রুমে তুলে বিক্রির সুযোগ নেন। পরবর্তী সময়ে বিবাদী শো-রুমটি দখলের চেষ্টা চালান এবং এতে বাধা দিলে ব্যবসায়ীর ওপর চড়াও হন। ১৯ জুলাই আনুমানিক দুপুর ১২টায় অভিযুক্ত ব্যক্তি শো-রুমে প্রবেশ করে ব্যবসায়ী মাসুদ চৌধুরীকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে শো-রুম থেকে বের করে দেন। এতে গাড়ি বিক্রির পাওনা ১,৬৯,০০০/- (এক লক্ষ ঊনসত্তর হাজার) টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে।

ভুক্তভোগী জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে বিবাদী প্রথমে কমিশন মিটিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়ার অঙ্গীকার করলেও পরে তা অমান্য করেন। উপরন্তু, শো-রুমের সাইনবোর্ড খুলে ‘ঢাকা কার হাউস’-এর সাইনবোর্ড বসিয়ে পুরো ব্যবসা প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখলের পাঁতারা করা হচ্ছে। এ ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভাটারা থানায় জোর আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।