শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১১:২০

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

সর্বশেষ খবর

ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।

সভায় সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন।

সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ব্যক্তি ও সমাজের উন্নয়নে সাক্ষরতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে নিরক্ষরতা দূর করার পাশাপাশি দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।

ঝালকাঠি প্রতিনিধি।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।