কুড়িগ্রামের নাগেশ্বরীতে কলেজশিক্ষার্থী বিজয় হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
রোববার নাগেশ্বরীর দক্ষিণ ব্যাপারীরহাট এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে নিহত বিজয়ের বাবা,স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। তারা দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য,গত ২৩ আগস্ট দক্ষিণ ব্যাপারীরহাট এলাকার একটি ডোবা থেকে বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
