রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ১:৫৮

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

সর্বশেষ খবর

হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড কোম্পানিটির প্রতিস্ঠাতা মালিক ও ব্যবস্হাপনা পরিচালক প্রতারক ও তস্কর শিশির আহমেদ প্রকাশ তফাজ্জল।

২০২১ সালে প্রোপাইটারশিপ এর মাধ্যমে সে প্রথমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করে।প্রতিস্ঠানটিতে বিক্রয়যোগ্য কোন পণ্যই ছিলো না।তার একমাত্র পণ্য ছিলো কোন ব্যক্তি তার কোম্পানীতে অর্থ বিনিয়োগ করলে তাকে  ১/২ বছরের মধ্য দ্বিগুণ লাভ দেয়া হবে।ব্যাংক এর তুলনায় এই কোম্পানীতে অধিক লাভের  সুযোগ দেখে সাধারণ জনগণ প্রলুব্ধ হয় ও তাদের অর্থ বিনিয়োগ করে। শিশির আহমেদ কিছুসংখ্যক দালালদের লোভনীয় কমিশনে সাধারণ মানুষদের বিভ্রান্ত করার কাজে নিয়োজিত করে।তার প্রতারণা ব্যবসার মূল পদ্ধতিই ছিলো ক্ষুদ্র বিনিয়োগের নামে এম এল এম ব্যবসাকে প্রতিস্ঠা করা।

পরবর্তীতে প্রতারক শিশির তার প্রতিস্ঠান হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড কোম্পানিকে লিমিটেড কোম্পানিতে পরিণত করে সমাজ ও রাস্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তার কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে অন্তর্ভুক্ত করে নেয়।কিন্তু তার শেয়ার হোল্ডারদের নিকট সে তাদের ভাবমূর্তি ব্যবহার করে তার প্রতারণা ব্যবসা এম এল এম প্রসারের কৌশল আড়ালে রাখে।

কোন প্রকার ব্যবসায়িক পণ্য না রেখে শুধুমাত্র অর্থ বিনিয়োগের মাধ্যমে দ্বিগুণ অর্থ প্রাপ্তির প্রলোভনে ও চটকদার বিজ্ঞাপনে মানুষ প্রলুব্ধ হয় ও অর্থ বিনিয়োগ করতে থাকে।এতে প্রতারক শিশির আহমেদ এর এম এল এম ব্যবসা রাতারাতি  ফুলে ফেঁপে উঠে।

অর্থের বিনিয়োগের বিপরীতে অর্থ” এই এম এল এম প্রকল্প একটি নির্দিষ্ট সময় পরে ব্যর্থ হতে পারে এই চিন্তা হতে প্রতারক শিশির আহমেদ তার প্রতারণা ব্যবসার কৌশল পরিবর্তন করে উত্তরখানে জমি ক্রয় করে জমির শেয়ার বিক্রয় , টংগীতে জমি উন্নয়নের চুক্তি করে ফ্ল্যাট বিক্রয় ও উত্তরায় হোটেল নির্মাণপূর্বক শেয়ার বিক্রয়ের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার নতুন কৌশল চালু করে সাধারণ জনগণের কয়েকশত কোটি টাকা হাতিয়ে নেয়।

প্রতারক শিশির আহমেদ তার প্রতারণার ব্যবসা সম্প্রসারণ করতে কোন প্রকার বাঁধা বিপত্তি এলে যাতে সামাল দিতে পারে তারই কৌশল হিসেবে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ব্যবহার করতে তাদের দলীয় রাজনৈতিক কর্মসূচিতে দলীয় কর্মী পরিচয়ে অংশ নিতে থাকে।

৫ আগস্ট,২০২৪ রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতারক শিশির আহমেদ আত্মগোপনে চলে যায় ও হলিস্টিক কোম্পানি অচল হয়ে যায়।কোম্পানিটি অচল হওয়ার কারণ তার একচ্ছত্র ক্ষমতা ও একক নিয়ন্ত্রণ। তার আত্মগোপনে চলে যাওয়ার পরে তার ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত হায়দার কবির মিথুন ও হাবিবউল্লাহ বাহার হলিস্টিক কোম্পানিতে নিজেদের অসহায়ত্ব টের পায়। তারা বুঝতে পারে প্রতারক শিশির ব্যতীত হলিস্টিক কোম্পানিতে তারা কাগজে কলমে ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার!

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।