১১নং জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকাবাসীর আয়োজনে এবং গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বি আক্কাস আলীর সভাপতিত্বে ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালমান শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মুড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খাঁন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন আহমেদ ও বিশিষ্ট মুরুব্বি খাঁন বাহাদুরসহ আরো অনেকেই। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে পুরো পরিবার ও সমাজকে। তাই মাদক নির্মূলে আইনগত ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিরোধ। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা এবং অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সাইদুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধি
