বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | দুপুর ১২:০০

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

আদমদীঘিতে অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ হাজার ৬০০ বস্তা সার জব্দ এবং দুটি গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নসরতপুর বাজারে মেসার্স সজিব এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সজিব সাহাকে এই দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

জানা যায়, নসরতপুর বাজারের মেসার্স সজিব এন্টারপ্রাইজের দুটি গুদামে টিএসপি, এমওপিসহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। এর মধ্যে চাঁপাপুর পয়েন্টের বরাদ্দ করা সারও ছিল। কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে এসব সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পায়। পরে সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সজিব সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১ হাজার ৬০০ বস্তা সার জব্দ করে দুটি গুদাম সিলগালা করা হয়। এবং জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, দেশে পর্যাপ্ত সার রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলার সব সার ডিলার ও বিক্রেতাকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মোঃ এরশাদ আলী

আদমদীঘি বগুড়া প্রতিনিধি

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।