বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | সকাল ১১:৩৩

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ফের বিমানবন্দরে বিপুল পরিমান কুশসহ ২ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

ঢাকা, ২৭ আগষ্ট, ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০৫ কেজি ১২০ গ্রাম কুশ ও ভারতীয় পাসপোর্টসহ ABDUL RAHMAN (46) ও MOHAMMED IQBAL ANSARI (45) নামের দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট, ২০২৬) দুপুরে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেলে তাদেরকে আটক করা হয়।

ঘটনার বিবরণ: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টিম আজ দুপুর ১৩:০০ ঘটিকায় হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক ABDUL RAHMAN (46) ও MOHAMMED IQBAL ANSARI (45) দ্বয়কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ০৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত:

১. ০৫ কেজি ১২০ গ্রাম কুশ।

২. ২টি ভারতীয় পাসপোর্ট (নম্বর: V1994468 ও Y8718324)।

৩. মুদ্রা: (ক) বিভিন্ন মানের ৫০০ ইউ এস ডলার (খ) ৫০০ মানের ২০ টি ভারতীয় রুপি মোট ১০ হাজার।

৪. ০৩টি স্মার্টফোন।

৫. ২টি বোর্ডিং কার্ড।

আইনি ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামি ABDUL RAHMAN (46) ও MOHAMMED IQBAL ANSARI (45) দ্বয় ভারতের WEST BENGAL এর বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।