বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুনুর রশীদ নিহতের বড় ছেলে। তিনি লাউজুনি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মামুনুর রশীদ দুটি বিয়ে করেছেন। এবং দুই বৌর সাথেই তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে মা-ছেলের মধ্যে টানাপোড়েন চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যারদিকে পুনরায় মা-ছেলের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মামুন তাঁর মাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম।
পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মামুনুর রশীদকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
যশোর,
তাং-২৭.০৮.২৬।
