বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | রাত ৯:২২

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের উদ্বোধন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চাঁপাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ওই ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার তহুরা আখতার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মুতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।

মোঃ এরশাদ আলী

আদমদীঘি বগুড়া প্রতিনিধি

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।