বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | দুপুর ১২:৫২

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ধুনটে নে/শার টাকা না পেয়ে বাবা-মাকে কু/পিয়ে হ/ত্যাচেষ্টার অভিযোগ, ছেলে কা/রাগারে।

বগুড়ার ধুনটে নেশার টাকা না পেয়ে বাবা-মায়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে ফিরোজ আলমের (২৭) বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ধুনট থানা-পুলিশ ফিরোজ আলমকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়। তিনি উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামের বারু সেখের ছেলে। এর আগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ আলম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশাজাতীয় দ্রব্য কেনার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না পেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও ঝগড়ায় জড়িয়ে পড়তেন।
শুক্রবার সন্ধ্যায় নেশার টাকা চেয়ে বাবা-মায়ের কাছে দাবি করেন ফিরোজ। টাকা না দেওয়ায় একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা-মায়ের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাবা-মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে থানায় নিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, একটি পরিবারকেও ভেঙে দিতে পারে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আব্দুর রাজ্জাক আশিক
ধুনট, বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।