বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | বিকেল ৪:৩৪

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত : আ*হত ৩ জন।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মনজুরুল নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আরো তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর হরিণটানা থানার লবণচরা এলাকায় ৮০ বিঘা এ ঘটনা ঘটে।
নিহত মনজুরুল লবণচরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম খোকন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে আশিবিঘা এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে নিয়মিত ফুটবল খেলা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত চলছে। ###
মহেন্দ্র নাথ সেন
খুলনা।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।