রাজধানীর খিলগাঁওয়ের জিরানী খাল হতে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্তসহ মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করেছে খিলগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আব্দুল্লাহ (৩৩)।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরবর্তীতে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম মোঃ জজ মিয়া (৪৪)। গত ৮ সেপ্টেম্বর মেরুল বাড্ডা এলাকার একটি গ্যারেজে হত্যার শিকার হন জজ মিয়া। সেখান থেকে লাশে নিয়ে এসে জিরানী খালে ফেলা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে গত ১০ সেপ্টেম্বর বাড্ডা থানা এলাকা হতে আব্দুল্লাহকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ
