শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১০:১৭

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

সর্বশেষ খবর

রৌমারীতে সারের জন্য হট্টগোল,ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট

কুড়িগ্রামের রৌমারীতে সার সংকটকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। সোমবার সকালে বন্দবের ইউনিয়নের মহিলা কলেজ গেটসংলগ্ন মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের গুদামের দরজা ভেঙে প্রায় শতাধিক বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে রৌমারী বাজারের মেসার্স অনুপম ট্রেডার্সের সার বিক্রয়কেন্দ্রেও ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পরে ইউএনও,কৃষি কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সার সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন কৃষকরা।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।