রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ১২:১৩

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

সর্বশেষ খবর

রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য জব্দ ও জরিমানা

ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় অনুমোদনহীন পণ্য রাখায় গোডাউন মালিককে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

ভিওঃ
সোমবার দুপুরে উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতঘরের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক শেখ রাসেল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, “বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো পণ্য মজুত বা বাজারজাত করার সুযোগ নেই। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি। অভিযানে অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং দায়ী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভেজাল,মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।