যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। এজন্যই এক্সট্রা কারিকুলামের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
শুক্রবার যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির মোট ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে কোন সময় শিক্ষা খাতে এমন বরাদ্দ দেওয়া হয়নি। আগামীতে এ বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশ করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, যাদের চোখে আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত দিয়ে দেশটাকে গড়তে চাই, তারা যেন নিজেদেরকে যোগ্য করে গড়তে পারে। সেভাবেই আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে হবে।
পরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী।
যশোর,
তাং-২৮.০৮.২৬।
