বগুড়া শানে সাহাবা খতীব ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার পূর্নাঙ্গ কমিটিতে মুফতি আতাউলল্লাহ নিজামীকে সভাপতি ও মুফতি কামরুল ইসলাম আজাদীকেকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
মুফতি ফজলুল করীমকে সিনিয়র সহসভাপতি ও শাহীন রেজাকে প্রচার সম্পাদক করে ২ বছরের মেয়াদে কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি অনুমোদন করার পাশাপাশি জাতীয় ভাবে সংগঠনের কার্যক্রম, মাঠ পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন, দিকনির্দেশনা পরামর্শ ও খতীব,ইমাম,মুয়াজ্জিনের অধিকারের আদায়, সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
শনিবার বেলা ৪ টায় বগুড়া শহরের টিএমএসএস মার্কেটের পঞ্চম তলায় মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর উদ্যোগে শানে সাহাবা কনফারেন্স ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আহবায়ক কমিটির প্রধান মুফতি ফজলুল করিম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।
প্রধান মেহমান ছিলেন জামিল মাদ্রাসার মুশিরে মুহতামিম আল্লামা আব্দুস সবুর কাসেমী।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি শরিফুল্লাহ তারেফী
কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস ফজলুল করিম রাজু, জামিল মাদ্রাসার মুঈনে মুহতামিম মুফতি আতাউল্লা নিজামী, কারবালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন প্রমুখ।
সম্মেলনে বগুড়া জেলার সকল থানা ও শহর থেকে প্রায় ৩শতাধিক ইমাম মোয়াজ্জিন এবং ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, দেশের ইমাম মুয়াজ্জিন এবং উলামায়ে কেরামের অধিকার রক্ষায় জাতীয় খতিব ফাউন্ডেশন সারাদেশে প্রশংসনীয় ভূমিকায় রেখে চলেছে। তারই অংশ হিসেবে বগুড়া জেলা কমিটি গঠনের মাধ্যমে এ অঞ্চলের ওলামায়ে কেরামের সামাজিক অধিকার রক্ষায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।
