বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | রাত ৭:১৪

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানাল বিগ চিক ইনকিউবেটর ও এগ্রি ইঞ্জি,

আজকের পত্রিকা’দৈনিক চাঁদনী বাজার ও ‘অন্বেষণ’ অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে ২৫ ও ২৬ আগস্ট ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে প্রকাশিত প্রতিবেদন সমূহের বিষয়ে বিগ চিক ইনকিউবেটর ও এগ্রি ইঞ্জি-এর পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হচ্ছে।

উভয় প্রতিবেদনে বিগ চিক ও পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মধ্যে ফ্লাইহুইল প্রযুক্তির কৃতিত্ব নিয়ে ‘দ্বন্দ্ব’ বা বিরোধ রয়েছে—এমন একটি ধারণা সৃষ্টি করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিগ চিকের পক্ষ থেকে আরডিএর সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধের কথা বলা হয়নি এবং এ ধরনের কোনো দ্বন্দ্বও নেই।

বিগ চিক ও আরডিএ ২০১৪ সাল থেকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে ফ্লাইহুইল গ্রীন পাওয়ার প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন, পরীক্ষামূলক কার্যক্রম ও প্রযুক্তিগত মূল্যায়নে কাজ করে আসছে। এ কার্যক্রমে বিগ চিক প্রযুক্তির ব্যবহারিক ও প্রয়োগমূলক উন্নয়ন, নির্মাণ ও পরীক্ষামূলক কার্যক্রমে এবং আরডিএ গবেষণা, বৈজ্ঞানিক মূল্যায়ন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও গবেষণা-সংক্রান্ত ডকুমেন্টেশনে সহযোগিতা করে আসছে।

সুতরাং, দীর্ঘদিনের এই যৌথ ও সহযোগিতামূলক গবেষণা কার্যক্রমকে ‘কৃতিত্বের দ্বন্দ্ব’ হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জনমনে অপ্রয়োজনীয় ভুল ধারণা সৃষ্টি হতে পারে।

দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও বিকল্প বিদ্যুৎ প্রযুক্তির সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে পরিচালিত এই উদ্যোগ সম্পর্কে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য, প্রকৃত তথ্য ও প্রাসঙ্গিক নথি যাচাই করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

উদ্যোক্তা প্রতিষ্ঠান
বিগ চিক ইনকিউবেটর ও এগ্রি ইঞ্জি-এর পক্ষ থেকে
এই প্রতিবাদ জানানো হয়।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।