বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | রাত ৫:৫১

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রী অ/পহরণ, জামাই-শাশুড়ি গ্রেপ্তার।

বগুড়ার ধুনটে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় জামাই-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম (৪৩) এবং কৈগাঁতী গ্রামের মহাবেল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২৮)। তারা সম্পর্কে শাশুড়ি ও জামাই। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, খাটিয়ামারি গ্রামের ওই কিশোরী চলতি বছর খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। বিদ্যালয়ে যাতায়াতের পথে মথুরাপুর গ্রামের শাকিল হোসেন (২৩) তাকে প্রেমের প্রস্তাব দেন। তবে ওই কিশোরী তাতে সাড়া না দেওয়ায় শাকিল তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানালে শাকিল ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে শাকিল ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ১ অক্টোবর ধুনট থানায় অপহরণ মামলা করেন। মামলায় শাকিল, তার মা-বাবা ও ভগ্নিপতিসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট , বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।