বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বিকেল ৬:০৬

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করার পাশাপাশি পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে মাইক্রোবাসে থাকা চালক ও গাঁজা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা সাঁতরে পালিয়ে গেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) শামিমের নেতৃত্বে পুলিশের একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অবস্থান নেয়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে।

একপর্যায়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালানোর সময় খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা চালক ও অন্যরা সাঁতরে পালিয়ে যান।

পুলিশের ভাষ্য, মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর ভেতরে থাকা গাঁজার প্যাকেট পানিতে ভেসে ওঠে। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয়। একই সঙ্গে পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক তা না মেনে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে মাইক্রোবাস ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।