বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বিকেল ৫:০৬

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের বিএনপি জেলা কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়। পরে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলের অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অবদান দেশের মানুষ কখনো ভুলে যেতে পারে না। বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও একটি সুন্দর, মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

আরিফ বিল্লাহ, পিরোজপুর।

ছবি সংযুক্ত

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।