রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ বছর ধরে পলাতক থাকা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি।
সিটিটিসি’র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আরঅ্যান্ডডি বিভাগের একটি টিম বুধবার রাতে রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বংশাল থানার মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি দ্বীন ইসলাম মিন্টুকে গ্রেফতার করে। গ্রেফতার এড়াতে আসামী বিগত ৫ বছর যাবৎ পলাতক ছিলো বলে জানায় সিটিটিসি।
