বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | সকাল ৭:১২

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গতকাল (১৬ আগস্ট) দিবাগত রাত ০৯.১০ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় ঘুমধুম বিওপির বিশেষ টহলদল সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।