বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | রাত ৫:০১

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ধুনটে মাদ্রাসার আবাসিকে ছাত্রীর মৃত্যু, নানা প্রশ্ন।

বগুড়ার ধুনটে হেমায়েতুল মিল্লাত একাডেমী ও খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার আবাসিকের একটি কক্ষে হাবিবা খাতুন (১৩) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নিহত হাবিবা খাতুন উপজেলার পাকুড়ীহাটা গ্রামের হানিফ মন্ডলের মেয়ে। সে ওই মাদ্রাসার কেতাব বিভাগের ছাত্রী ছিল এবং মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে মাদ্রাসার আবাসিকের একটি কক্ষে হাবিবা অসুস্থ হয়ে পড়ে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারের সদস্যদের খবর দেয়। স্বজনরা তাকে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের দাদা মজনু মন্ডল বলেন, ‘হাবিবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। রোববার দুপুরে খালি পেটে অজ্ঞাত একটি ওষুধ খাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।’
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হাবিবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আব্দুর রাজ্জাক আশিক
ধুনট, বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।