বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বিকেল ৬:০৪

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ধুনটে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে কর্মী সম্মেলন

বগুড়ার ধুনটে গোসাইবাড়ি ও ভাণ্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় গোসাইবাড়ি আয়েজ উদ্দিন-আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহবুবুর হক রঞ্জুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।

সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বজলুল করিম টোটন, ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন সরকার সিফাত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্যসচিব মিশুক বাবু সম্রাট এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর কবির তালুকদার স্বরণ।

এ ছাড়া গোসাইবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সামস উদ্দিন, কাওছার কাজী, মাহমুদুল হাসান ও আনোয়ার হোসেন এবং ভাণ্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা, আব্দুল হান্নান, লিমন হাসান, রাকিবুল হাসান, জাকির হোসেন শ্যামল ও শফিকুল ইসলাম শফি বক্তব্য দেন।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।