বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | সকাল ৭:১৪

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ধুনটে দুই অটোভ্যানের মুখোমুখি সং*ঘর্ষ, প্রাণ গে*ল ১ দিনমজুরের

বগুড়ার ধুনটে যাত্রীবোঝাই দুটি ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে ধুনট-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রমজান আলী আকন্দের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে ধুনট শহরের দিকে যাচ্ছিলেন আলমগীর। পথে নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোভ্যানের সঙ্গে তার অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহত হন আলমগীর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বগুড়ায় নেওয়ার পথে শেরপুর শহর এলাকায় চলন্ত মাইক্রোবাসের ভেতর বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে আলমগীর হোসেনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।