বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | সকাল ১০:১০

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে অরাজকতা সৃষ্টি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে যেসব অরাজকতা সৃষ্টিকারী, দুষ্কৃতিকারী ও অবৈধ ফ্যাসিজম দখলদার সিটি কর্পোরেশনের পরিবহন,পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা করেছে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না |
প্রয়োজনে আমার লাশের উপর দিয়ে হলেও নগরবাসীরকে নির্বিঘ্নে ফুটপাতে চলাচলের পথ দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ।

আজ দুপুরে মিরপুর-১০ হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকালে সিটি কর্পোরেশনের পরিবহন ,পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা পরিদর্শনকালে প্রশাসক এই ঘোষণা দেন |

প্রশাসক বলেন ,অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে এবং নগরবাসীকে নির্বিঘ্নে ফুটপাতে হাঁটা চলায় বিঘ্নিত করে তাদের বিরুদ্ধে এবং নগরবাসীর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিদিন প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে |

তারই অংশ হিসেবে মিরপুর-১০ পরিচালিত আজকের এই অভিযানে ফ্যাসিজমের আমল থেকে ফুটপাত দখলকারীরা ও তাদের দোসরদের ইন্দনে এই হামলা করা হয়েছে | পরবর্তীতে মিরপুরের সাধারণ জনগণের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।

এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের দ্রুত গ্রেফতার করা হবে |
তিনি অভিযোগ করেন,আজ পরিকল্পিতভাবে ফ্যাসিজমের দোসরা মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে |
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী এবং জনগণের স্বার্থে কোন ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টিকারীদের কোন ছাড় দেওয়া হবে না |

প্রশাসক মিরপুরবাসীকে এই উচ্ছেদ অভিযানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে প্রমাণ হয়েছে মিরপুর এর সাধারণ জনগণ ফুটপাত দখল মুক্ত চান |

আজকের পর যদি কোন ধরনের, কারো ইন্দনে আবার ফুটপাত দখলের পক্ষে আসে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

প্রশাসক মিরপুরবাসীর নিকট অনুরোধ জানিয়ে বলেন, আমরা গত কয়েকদিন যাবত এই উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছি, জনগণের চাহিদা অনুযায়ী কাজ করছি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব । তাই দায়িত্ববোধ থেকে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।

প্রশাসক আরো বলেন, গত পরশুদিন মিরপুর ১০ নম্বর গোল চত্বরের ফুট ওভার ব্রিজের নিচে উচ্ছেদ অভিযান শেষে গাছ লাগিয়ে নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি |

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণের পথ চলাচলের জন্য একই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । আপনারা আপনাদের স্বার্থে এই পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।

প্রশাসক সাংবাদিকদের উপর হামলা প্রসঙ্গে বলেন, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে |

প্রশাসক জানান, মিরপুর যোনের বিভাগীয় ডিসি রিকাব্দার হোসেন, কাফরুল ও মিরপুর থানার ওসি , ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস -সবাই জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে এই অভিযানে অংশ নিয়েছেন |

প্রশাসক নগরবাসীর সেবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সকল কর্মকর্তাবৃন্দ প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন আপনারা নির্বিঘ্নে ও নির্ভয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন জনগণ ও আমরা আপনাদের সাথে আছি |

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হকারদের বিষয়ে জানান, হকারদের নিয়ে মতবিনিময় ও জনসভা করে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হকাররা কেউ ফুটপাতে বসবে না এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অন্যত্র অস্থায়ী ভিত্তিতে বৈধভাবে তাদেরকে ২০৪ টি রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন পর তারা তাদের কথা রাখেনি | তাদের কথা তাদের এখানে বসতে হবে, কিন্তু এটা জনগণের চলাচলের পথ | এখানে তাদেরকে বসতে দেওয়া হবে না |

পরিদর্শনকালে মিরপুর এলাকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগন প্রশাসকের পক্ষে স্লোগান দেন এবং ফুটপাত মুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গড়ার পক্ষে অবস্থান নেন এবং তারা ফুটপথ দখল মুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন |

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।