পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো: মাহাবুব এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয় । উক্ত আভিযানিক টিম গত ১৫/০৯/২০২৬ খ্রি: তারিখ পিরোজপুর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পিরোজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের নরখালি সাকিনস্থ আসামী মোঃ চাঁন মিয়া বসতবাড়ি হইতে ১০০ পিস ইয়াবাসহ আসামিকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর ।
গ্রেফতারকৃত আসামি:-
১। মোঃ মাইন হাওলাদার(২৯) পিতা- আবু সায়েম হাওলাদার, মাতা-মমতাজ বেগম, সাং-শারিকতলা, ৬নং ওয়ার্ড, ৬নং শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন, থানা ও জেলা-পিরোজপুর
তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রুজু প্রক্রিয়াধীন। ।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
