বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | দুপুর ৩:০৫

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

জিয়ানগরে সমর্থকদের নিয়ে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের জনসংযোগ ও পথসভা

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও পথসভা করেছেন সদ্য বিদায়ী ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল শেখ।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৫:০০টায় বালিপাড়া বাজারে তাঁর বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা নিয়ে আব্দুল জলিল শেখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার প্রত্যাশা করছেন। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন।
এ সময় তাঁর সমর্থকেরা তাঁর পক্ষে মিছিল করেন। জনসংযোগের মধ্য দিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করেন।
তাঁর এ জনসংযোগকে কেন্দ্র করে সমর্থকদের উৎসবমুখর উপস্থিতি ও মিছিল স্থানীয় নির্বাচনী প্রচারণায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো: খলিল হাওলাদার, নাসির হাওলাদার ও মিজানুর রহমানসহ একাধিক ব্যক্তি বলেন, জলিল ভাই মেম্বার থাকা অবস্থায় এলাকায় উন্নয়ন মূলক কাজ করেছে। সে আমাদের সব সময় পাসে ছিল। তার মতো মানুষই আগামীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা মনে করি তার মতো মানুষ যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, তাহলে এলাকায় সমস্যা ও সম্ভাবনার উন্নয়ন ঘটবে।

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখ বলেন, বিগত দিনে আমি অন্যায় ভাবে মামলা, হামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হলে জনদূর্ভোগ ও বেকারদের সমস্যা নিরসনে কাজ করবো। পাশাপাশি আমাদের ইউনিয়নে স্থায়ী একটি ইউনিয়ন পরিষদ করার আপ্রাণ চেষ্টা করবো এবং যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো।
এছাড়াও এলাকায় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ ও অনিয়ম নির্মূলে কঠোরভাবে ভূমিকা রাখারও কথা জানিয়েছেন তিনি।

আরিফ বিল্লাহ , পিরোজপুর।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।