বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | সকাল ৭:১২

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

উত্তরা পূর্ব থানার পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জুয়েল মিয়া (৪৮) ও ২। মোঃ ইচ্ছা মিয়া (৫০)।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ১০:১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানধীন ৮ নম্বর সেক্টরের আব্দুল্লাপুর থেকে ফায়দাবাদগামী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই তারিখ রাত আনুমানিক ১:১০ টায় উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের কসাইবাড়ি এপিবিএন ৩ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ মোঃ ইচ্ছা মিয়া নামে অপর এক মাদক কারবারিকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।