বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | রাত ৫:৫৩

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।

অনলাইন জুয়া এর বিরুদ্ধে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা সফল অভিযান

অনলাইন জুয়া (বেটিং) এর বিরুদ্ধে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশকর্তৃক সফল অভিযান: স্মার্টফোনে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত মোট ০৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল সেটসহ চারজন আসামী গ্রেপ্তার।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা গত ইং-১৫/০৯/২০২৬ তারিখ বাগেরহাট সদর থানাধীন সিএন্ডবি বাজার হতে উৎকুলগামী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্মার্টফোনে অনলাইন জুয়া (বেটিং) খেলা এবং Apps রাখার দায়ে ১। মেহেদী হাসান মুন্না (২২), ২। শেখ ইমামুল হোসেন (৩০), ৩। রওনাকু লইসলাম (২০) এবং ৪। আব্দুল্লাহ আল মামুন জনি (২৬)’দেরকে অনলাইন জুয়া (বেটিং) এর খেলায় ব্যবহৃত itel, Samsung, Redmi এবং OPPO স্মার্টফোনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানা, বাগেরহাট এর মামলা নং-২২, তারিখ-১৬/০৯/২০২৬, জিআর-১৭১/২৬, ধারা-জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৭/১৯/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

অনুসরণ করুন

অফিসের ঠিকানা: ১ম তলা, আব্দুল আলী প্লাজা, প্রগতি সরণি সড়ক, যমুনা ফিউচার পার্কের আউটগেটের বিপরীতে, ঢাকা-১২২৯।